HOMOEOPATHIC MEDICAL OFFICER OF AYUSH, INDIA. AMATEUR ABOUT PHOTOGRAPHY AND OTHERS.
Followers
Monday, April 26, 2021
বিষণ্ণ
Friday, April 16, 2021
ডুব
ডুব
ডাঃ কাজল কুমার বক্সী (এইচ,এম, ও)
ডুব দিয়েছে গোল সূর্যি🌄🌅
ডুব দিয়েছে পান কৌড়ি,
ঘোমটা টেনে কুসুম রঙের
বসে আছে জুঁই বাউড়ি।
ডুব দিয়েছে হাঁসের দল🦆🦆🦆
ডুব দিয়েছে সোনা মানিক,
ছায়ার কোলে মাছের খেলা
সবুজ ডালে গাঙ্গের শালিক।🐦🐦🐦🐦
🐸🐸🐸🐸ডূব দিয়েছে কোলা ব্যাঙ
ডুব দিয়েছে হলদে সাপ,🐍🐍🐍
একটা শালুক ভাসছে দেখি
মাছ রাঙ্গাতে দিচ্ছে ঝাঁপ।🐦
ডুব দিয়েছে রাতের চাঁদ🌛🌙
ডুব দিয়েছে হাজার তারা,
টলটলে জল একটা পুকুর
হরেক রকম ছন্দে ভরা।🌞🌞🌞🌞
Friday, March 12, 2021
বাঘের ছাও
বাঘের ছাও🐯🐯
ডাঃ কাজল কুমার বক্সী(এইচ, এ্ম ও )
💊💊
ছোট্ট একটা টিনের নাও🛥🛥🛥🛥
চড়তে এলো বাঘের ছাও।
মাসির পোলা ঘোরে ফেরে
নাও ভেড়ে না কোনো তীরে।
ভয়ে মরে ছানার বাবা ,
চোখ হয়েছে ড্যাবা ড্যাবা।
পূব আকাশে উঠল ঝড়,
পড়ল বাজ কড়াত কড়।
বনের পশুর সাহস দেখে🐯🐕🐕
কুকুরগুলো উঠল ডেকে।
বাঘের ছাও আপন মনে
নৌকা বায় সোতের পানে।
হঠাৎ করে একি হল,
নৌকা খানা উলটে গেল।
দিচ্ছে সাঁতার বাঘের ছাও ,
হারিয়ে গেল টিনের নাও।।🛥🛥
Thursday, March 4, 2021
প্রত্যাশা
প্রত্যাশা🍂🌼
ডাঃ কাজল কুমার বক্সী
(এইচ,এম, ও )
ভালো না লাগার নিঃসঙ্গ রাত্রিরা,
কালো বোরখায় ঢেকেছে মুখ।
ঘুম চলে গেছে খিড়কি খুলে ।
বিরহের দুটো ক্রিম বিস্কুট
আর বৈধব্যের গ্লূকোজ সরবত হাতে।🌸
তুমি যে আসবে বলে ছিলে,
রাত্রের শেষ ট্রেনটাও মিলিয়ে গেল ওই সীমান্তে,
নিজের হাতেই লিখেছি ভালোবাসার কবিতা।
আয়নায় দেখেছি মুখ বারে বারে ।🌸
কিন্তু কোথায় হারালে তুমি?
ভোরের নুতন আলোর দল
ছোট্ট জানলায় আছড়ে পড়ে এক সাথে।
নীরবতা ভাঙে কালো কাকের কর্কশ স্বরে,
নিষ্ফল প্রত্যাশা ফিঁকে হয়ে আসে
নুতন কোনো রঙিন প্রতীক্ষার মোড়কে।🌸
🍁🍁🌿
Tuesday, March 2, 2021
বৃষ্টি
ডাঃ কাজল কুমার বক্সী
Wednesday, January 20, 2021
Saturday, October 17, 2020
উদ্দীপ্তা
তিন সত্যি
বলেছিলে তিন সত্যির ভালোবাসা দেবে আমাকে, তার পরেই পড়ন্ত বিকেলের আলো মুছে হঠাৎই হারালে কোথাও। পান কৌড়ির ডুব সাঁতারে কোন অতলের পাতাল ...
-
বলেছিলে তিন সত্যির ভালোবাসা দেবে আমাকে, তার পরেই পড়ন্ত বিকেলের আলো মুছে হঠাৎই হারালে কোথাও। পান কৌড়ির ডুব সাঁতারে কোন অতলের পাতাল ...
-
পথ ডাঃকাজল কুমার বক্সী(এইচ,এম,ও) ঢাউশ রাস্তাটা বড্ড সুন্দর বানিয়েছোতো হে রাজন, কঠিন কালো পিঠ বেয়ে চলে শবের শকট।নিস...
-
প্রত্যাশা🍂🌼 ডাঃ কাজল কুমার বক্সী (এইচ,এম, ও ) ভালো না লাগার নিঃসঙ্গ রাত্রিরা, কালো বোরখায় ঢেকেছে মুখ। ঘুম চলে গেছে খিড়...
-
এই চেনা পোড়া শহরটা উথাল-পাথাল হলে বর্ষার ভ্রুক্ষেপ থাকেনা কোনো ক্ষণে। সে উদ্দাম আনাবিল আনন্দে মাথা ভাঙ্গায়, চূর্নীতে জল ছেটানোর খেলায় ...
-
গান ডাঃ কাজল কুমার বক্সী সেই যে তোমাকে গান শুনিয়ে ছিলাম, ক্লান্ত মানুষের ভীড়ে ফিরতি পথে ট্রেনের কামরায়। যখন সরষেরা হলদ...
-
বাংলা নদী নালা,খাল বিল বাঁওড় এর প্রাচুর্যে বরাবরই প্রানবন্ত।প্রতিটি জলাশয়ই তার ভিন্ন ভিন্ন মাধুর্যে চিরসজীব।সে কখনো শীতের কুয়াশায় একাকি...
-
লাল পুকুর ডাঃ কাজল কুমার বক্সী হঠাৎ দেখি লাল পুকুরে জল শুকিয়ে কাঠ, ঝাঁকড়া মাথায় তালের সারি সবুজ ভরা মাঠ। গুগ্লি খোঁজে চুনা মান্ডি আপন মনে ...
-
গিরগিটি ডাঃকাজল কুমার বক্সী 👨👨নানাভাবে ভালোবাসতে বাসতে তোমাকে ---- একটা গিরগিটি বনে গেলাম বেমালুম। ফেরিওয়ালা থেকে গ্রামের মাস্টার মশাই, আব...






