Friday, September 26, 2025

ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর

এই যুগে দুঃখহারী হতে চাইলে

তাহলে তুমি বিদ্যাসাগরকে বোঝো।

 জীর্ণ সমাজ ভেঙ্গে নুতনের আশায়

বারে বারে ঈশ্বর চন্দ্রকেই খোঁজো।


মহান দানের আভিলাষে তুমি

এই অম্লান দানব্রতীর কথা জানো।

চির অন্ধকারে আলো দেয়ার অভিপ্রায়ে

অবশ্যই এই নিষ্ঠাবান পন্ডিতকে মানো।


শত আঘাতে নিজ গৃহ ত্যাগের ইচ্ছায়

একটি বার কারমাইল ঘুরে এসো।

নিজেকে ফিরে পাবে নুতন আশ্রয়ে

কখনো বা একাকীত্বকে ভালোবাসো।


সমাজ গড়ার কারিগর হওয়ার দীক্ষায়

আজও এই বহতা সাগর কে ডাকো।

ঈশ্বর চন্দ্র বাঙালীর আকর ,সবকিছু

তুমি তাঁকে চির দিন বুকে ধরে রাখো।


ডাঃ কাজল কুমার বক্সী

বগুলা, নদিয়া,

২৬/৯/২০২৫





 

Sunday, September 21, 2025

কেনো মারছো

🐦🐦জল ময়ূরের লম্বা পাও 

ডানার নীচে লুকিয়ে ছাও।

পদ্ম পাতায় টল-টলে জল

বাঁধা আছে কাঠের নাও।


মাছ রাঙ্গার আলতা ঠোট

ছোঁ-মেরে খায় জ্যান্ত মাছ।

শালুক ফোটে দিনের বেলা

পুকুর ঘিরে সবুজ গাছ।


তিলে  ঘুঘু ডাকছে কেবল

ঘাড়  ফুলিয়ে গায়ের পথে।

ধূসর  রঙের পালক গুলো

কালো-সাদা ফোঁটা সাথে।🐓🐓


উঠোনে গলা-ফোলা ছাতারে

খাবার খোঁজে ,ঝগড়া করে।

ধূলোর রঙ্গে রাঙ্গিয়ে নিয়ে

দল  বেধেই আসবে ঘরে।


হাজার পাখি আমার দেশে

হারায় কেনো এমনি করে?

যার চোখেতে মায়ার খেলা

তাকেই তুমি মারছো তীরে।🠊🠊


ডাঃ কাজল কুমার বক্সী

বগুলা , নদিয়া, পশ্চিম বঙ্গ

২১/৯./২০২৫





Thursday, September 18, 2025

শুধু আমার কথা

আমিতো শুধু আমার কথাই বলি ,

এই পোড়া শহরটার কথা,শ্রীহীন নিজের বাড়িটার কত কথা।

সুখ-দুঃখের ,মান-আভিমানের ,পাওয়া-না পাওয়ার সাত কাহন।


গায়ে গায়ে লেগে থাকা বস্তির বাড়ি গুলো কুয়াশা মাখা ভোরে

আগুনের শিখায় নিমেষে পুড়ে খাক হয়ে যায়।

দৌড়ে গিয়ে নিজের ক্লাসের পড়ার বইটা বাচায় বাচ্চা মেয়েটা।

তার কাঁচা স্বপ্নও আগুনের তাপে ঝলসায়।


এইতো সেদিন খোলা সেলুনের বড় আয়নায় দেখলাম শ্রীতমার চেনা মুখ।

কত বছর চলে গেছে,গঙ্গায় পলি পড়ে পড়ে কত না চর পড়েছে,

তবু শ্রীতমাকে চিনতে ভুল হয়নি, সে কথা কিন্তু কাউকে বলিনি।


শ্রীতমা সবে খোঁজ নিতে শুরু করেছিল আমার মাথায় কতো পাকা চুল

তার পরে যা হয় , হয় পড়তে চলে যাওয়া , না হয় বিয়ে,

দুই একটা চিঠি ছিল, থাক বিষয় বস্তু নাই বললাম আজকে।


আমি শুধু আমার কথাই বলি

ডাল ভাতের জন্য প্রতিবাদের মিছিলে  হেঁটে ছিলেন আমাদের মাষ্টার মশাই,

তিনি কিন্তু ফিরে আসেননি, আসবেন নাও কখনো, সে কথাতো সবাইকে বলেছি।


ডাঃকাজল কুমার বক্সী

বগুলা পুরবা পাড়া, বগুলা, নদিয়া,

১৮/৯/২০২৫










Saturday, September 13, 2025

হারাইনি সব

                 হাজারো অন্ধকারের শক্ত দরজা গুলো বন্ধ করে
একটাই উজ্জ্বল আলোর জালানা খুলে দেখি
বর্ষায় হলুদ বরন আধ খোলা কাঠাল চাঁপা ফূল।

অনেক অনেক বিষন্নতার অলি গলি ছেড়ে
এক চড়া রোদের প্রতিবাদের ভারে নুয়ে পড়া সকালে
দল বেধে ঘুরে আসি মিরিক থেকে ঘুম।

একলা জাগা হিমেল রাতের নিঃশব্দের কান্না ভুলে
ধূঁ- ধূঁ মরু ভূমির দিগন্ত রেখা ধরে হাঁটি খুশিতে
উটের সারি চলে দুলে দুলে একেবারে নিশ্চুপ।

রাশি রাশি হাঁ-হুতাশ পবিত্র গঙ্গার জলে ফেলে
সুন্দর বনের বাঘের চোখে চোখ রেখে বলি
"আমি এখনো বেচে আছি, হারাইনি রঙ্গিন প্রানের সব।"

ডাঃ কাজল কুমার বক্সী
বগুলা পূর্ব পাড়া, বগুলা, নদিয়া
১৩/৯/২০২৫




এই দেশে

চলো চলো ওই দূরে ঘুরে ঘুরে পথ চিনে।  ধান ক্ষেত পাশে রেখে ঢুকে পড়ি কাশ বনে।  খাল বিল লাফ দিয়ে এসে পড়ো নদী পাড়ে।  কালো জলে চাঁদ ভাসে গান গা...