HOMOEOPATHIC MEDICAL OFFICER OF AYUSH, INDIA. AMATEUR ABOUT PHOTOGRAPHY AND OTHERS.
Wednesday, April 1, 2026
গিরগিটি
Monday, March 23, 2026
সম্বল
👧👧 আমার কিছুই নেই তোমাকে দেওয়ার মত--
সমুদ্রের ঢেউ ছোঁয়া ক্লান্ত পাড়ের ঝিনুক
কিংবা পুকুর পাড়ের আলো করা অবহেলার ঘেটু ফুল,
নিলেও নিয়ে যেতে পারো ,সারাও তোমার ক্ষত।
চলে যাওয়াটা আজকাল দুই পয়সার বেলুন।
একটা মাত্র শব্দ, তারপরেই হাওয়ায় হারিয়ে যাওয়া।
আবার একটা সংসার, একদম নতুন।
বৃদ্ধ বাবা ভুল বকে সারাদিন কেবল--
"খোকা, ভালো করে সংসারটা করিস গুছিয়ে।
নাতিটাকে দেখিস, ওইই আমাদের একমাত্র সম্বল।"👱👱
বগুলা, নদিয়া,
২৩/৩/২০২৬
Thursday, March 12, 2026
তোমার কাছে
🎕🎕 তোমার কাছে বসবো নাতো আর,
এই কথাটাই বলছি বারং বার।
আমের মুকুল যতই পড়ুক ঝরে--
যতই হানো কঠিন তিরস্কার।
তোমার কাছে বসবো নাতো আর,
মাঠে মাঠে উঠুক ভরে রিক্ত হাহাকার।
পলাশ যখন রাঙ্গায় রুক্ষ চরা চর
তারি কোলে থাকবো শুয়ে হারিয়ে নিজের ঘর।
তোমার কাছে বসবো নাতো আর,
আলতা পলাশ ছেড়ে থাকাই ভার।
একলা চলাই ভালো ,বলবো হাজার বার।
আগুন জ্বলা ফুলের বাহার সঙ্গে আছে যার।🤰🤰
ডাঃ কাজল কুমার বক্সী
বগুলা, নদিয়া
১২.৩.২০২৬
🎕
গিরগিটি
গিরগিটি ডাঃকাজল কুমার বক্সী 👨👨নানাভাবে ভালোবাসতে বাসতে তোমাকে ---- একটা গিরগিটি বনে গেলাম বেমালুম। ফেরিওয়ালা থেকে গ্রামের মাস্টার মশাই, আব...
-
শুভ সংবাদ শুভ সংবাদ, শুভ সংবাদ ।আগামি কাল আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী যুক্ত সুখ বিলাস পন্ডিত এই গ্রামে পদার্পন এবং গ্রাম পরিদর্শন করি...