Followers

Friday, March 12, 2021

বাঘের ছাও

বাঘের ছাও🐯🐯

ডাঃ কাজল কুমার বক্সী(এইচ, এ্‌ম ও )

💊💊

ছোট্ট একটা টিনের নাও🛥🛥🛥🛥

চড়তে এলো বাঘের ছাও।

মাসির পোলা ঘোরে ফেরে

নাও ভেড়ে না কোনো তীরে।

ভয়ে মরে ছানার বাবা ,

চোখ হয়েছে ড্যাবা ড্যাবা।

পূব আকাশে উঠল ঝড়,

পড়ল বাজ কড়াত কড়।


বনের পশুর সাহস দেখে🐯🐕🐕

কুকুরগুলো উঠল ডেকে।

বাঘের ছাও আপন মনে

নৌকা বায় সোতের পানে।

হঠাৎ করে একি  হল,

নৌকা খানা উলটে গেল।


দিচ্ছে সাঁতার বাঘের  ছাও ,

হারিয়ে গেল টিনের নাও।।🛥🛥






No comments:

Post a Comment

তিন সত্যি

          বলেছিলে তিন সত্যির ভালোবাসা দেবে আমাকে, তার পরেই পড়ন্ত বিকেলের আলো মুছে হঠাৎই হারালে কোথাও। পান কৌড়ির ডুব সাঁতারে কোন অতলের পাতাল ...