Tuesday, March 2, 2021

বৃষ্টি

ডাঃ কাজল কুমার বক্সী

তুমি বলেছিলে    
বৃষ্টি নামাওতো দেখি কেমন পারো।
অদম্য তৃষ্ণার জলটুকু
যদি না পার দিতে।

বৃষ্টি এসেছিলো
তোমার চলে যাওয়ার শেষ চিহ্ন মুছে।
ফিরে না আসার 
বেদ বাক্য জানিয়ে।

বৃষ্টি আসে 
 বৃষ্টি থেমেও যায়।
শীতলতার চাদর মুড়ি দিয়ে
বারিপাতের মেলোডি শুনতে শুনতে
শুকনো ঠোট গুলো ভিজিয়ে নিই।
বাইরে নরম কাঁদা মাটিতে গড়াগড়ি খায়
স্নাত খয়েরি পালকের এক গাঙ শালিক।


 

No comments:

Post a Comment

নদীটির জীবনের জন্য

 তুমি কি আমার নদীটাকে ফিরিয়ে দিতে পারবে?  কতদিন কতবার তুমি বলেছ ক্লান্ত দিনের শেষে,  "চলনা একটু নদীটার পাড়ে গিয়ে বসি,  গল্প করি, হাল...