Thursday, January 30, 2020

কচ্ছপের ছানা

                                    কচ্ছপের ছানা

                                              ডাঃ কাজল কুমার বক্সী
                                                

কচ্ছপের ছানা গুলো
বালি থেকে বেরিয়ে,
ঝটাপট  যায় চলে
তট ভূমি পেরিয়ে।

খুদে খুদে শত শত
ওরা সব চলছে,
বাজেদের ছোবলে
কেউ কেউ মরছে।

সাগরের ডাকে যারা
প্রাণ পণে  ছুটছে
বাচা মরা লড়াইতে
হাবু ডুবু খাচ্ছে।

একদিন বড় হয়ে 
এরা সব ফিরবে 
বালি খুঁড়ে সাদা সাদা
ডিম গুলো পাড়বে।

তার পর নীল জলে
বুক খানা ভাসাবে,
ফেলে যাওয়া দাগ গুলো
ধীরে ধীরে হারাবে।।

                    বগুলা ,নদিয়া,

৩০/১/২০২০






                                   

No comments:

Post a Comment

নদীটির জীবনের জন্য

 তুমি কি আমার নদীটাকে ফিরিয়ে দিতে পারবে?  কতদিন কতবার তুমি বলেছ ক্লান্ত দিনের শেষে,  "চলনা একটু নদীটার পাড়ে গিয়ে বসি,  গল্প করি, হাল...