Followers

Friday, January 31, 2020

স্বপ্ন

                         স্বপ্ন

                                        ডাঃ কাজল কুমার বক্সী


সব গাছেতেই দিলেম ঝাকি 
বেল গাছটায় বাকি,
টুপুস করে পড়লো বেল
চাঁদি ফাটলো নাকি?

সব ফুলেরই গন্ধ শুঁকি
শিমূল ফুলটায় বাকি
পথের উপর ঝরলো  শিমূল
কুড়িয়ে নিল খুকি।

সব বাগানেই মারছি উঁকি
 পেয়ারা বাগান বাকি
মুঠোয় ভরা লংকা লবন
অংক কষায় ফাঁকি।

সব  দুয়ারে একলা ডাকি
রাজার  দুয়ার বাকি
রাজার  ছেলে  মেললো চোখ
স্বপ্ন দিলেম আঁকি।


          বগুলা, নদিয়া, ৩০/১/২০২০

No comments:

Post a Comment

তিন সত্যি

          বলেছিলে তিন সত্যির ভালোবাসা দেবে আমাকে, তার পরেই পড়ন্ত বিকেলের আলো মুছে হঠাৎই হারালে কোথাও। পান কৌড়ির ডুব সাঁতারে কোন অতলের পাতাল ...