Tuesday, July 1, 2025

সমান্তরালে

 ফেনায়িত ঢেউ গুনতে গুনতে

সূর্যাস্তের কাঁচা হলুদ আলোতে

একদিন হারিয়েছিলাম নিজেকে। 

চিরকালের বিষন্নতা ধুতে ধুতে

খালি পায়ে ঘুরে ছিলাম অনেকটা ঝাউয়ের বনে, 

একান্ত একাকী নিঃশব্দে আনমনে। 

ঘোড়ার পিঠে, উটের পিঠে ,মানুষের কোলাহলে

ভালো লাগার সুখ ছড়িয়েছিল কাজুবাদামের ফুলে ফুলে। 

হঠাৎই হাওয়ায় উড়তে উড়তে শর্বরী এসেছিল অজান্তে। 

বলেছিল "আরে দেবদাস! তুমি এখানে ? "

শর্বরীর সুখ- দুঃখের কথা শুনতে শুনতে

আমি একটা মস্ত কালো ঘোড়ার পিঠে চড়ে

কখন যে চলে এসেছিলাম অনেক দূরে। 

ও হারিয়েছিল নোনা অন্ধকারের বালু তটে। 

জানা ছিল না দেখা হবে কিনা কোনদিন আর। 

সংসারের হাল ধরা কিশোর সব বেলুন বিকিয়ে বাড়ি ফেরে। 

জীবনের শোক- তাপ মিশে যায় সমুদ্রের জলে। 

নির্জনতা এবং ব্যস্ততার মাঝে বয়ে যায় শান্তি স্রোত, 

শর্বরী কিংবা আমি বেঁচে থাকি কালের সমান্তরালে। 


ডাক্তার কাজল কুমার বক্সী

বগুলা নদীয়া পশ্চিম বঙ্গ

১/৭/২০২৫



No comments:

Post a Comment

তোমার কাছে

🎕🎕  তোমার কাছে বসবো নাতো আর, এই কথাটাই বলছি বারং বার। আমের মুকুল যতই পড়ুক ঝরে-- যতই হানো কঠিন তিরস্কার।              তোমার কাছে বসবো নাতো ...