গা ছমছম হেতাল বন,
মনের ভিতর উচাটন।
ডোরাকাটা বাঘের ছাও
তোমরা যদি দেখতে পাও
তবেই ভিড়াই কাঠের নাও।
হেতাল গাছের ভিতর থেকে
কি দেখা যায় খাড়ির বাঁকে?
বাঘ নয় তো? নাকি অন্য কিছু?
এগিয়ে চলো নৌকা পিছু,
দেখতে পেলাম ভোঁদড় কিছু।
এইরে! লাফ দিয়েছে বাঘের বাপ,
ভয়ে পালায় দাড়াস সাপ।
এক লাফেতেই নদীর ওপার,
মাখলো কাদা, ভিজলো গতর
ভয়েই থাকে নীথর চর।
সুন্দর বনের কুমিরগুলো
অলস ভারি ,খাওয়ার নূলো।
শুয়ে কাটায় খাড়ির চরে।
চোখ বুজে রয় ঘাপটি মেরে
সুযোগ পেলেই কাঁকড়া ধরে।
সুন্দরী ,গরান ,গেওয়া, মৌমাছি
এদের নিয়েই আমরা আছি।
ওই দেখা যায় কুমিরমারি
মেঘে মেঘে আকাশ ভারি
একলা পথে বাপ হারানো ফুলকুমারী।
ডাক্তার কাজল কুমার বক্সী
বগুলা ,নদীয়া২৫/৬/২০২৫

No comments:
Post a Comment