Thursday, July 10, 2025

কস্তুরী

💋💋 দীর্ঘকাল অনেক ভেবেচিন্তে মনে হল কস্তুরীই একমাত্র প্রকৃত জীবনসঙ্গিনী হতে পারে। আমার এই পূতিময় জীবনে সুগন্ধ এনে দিতে পারে কেবল কস্তুরী। আপনারা যদি জিজ্ঞাসা করেন কেন আমি কস্তুরীকে এত ভালোবাসি,কেনই বা ওকে এত পছন্দ করি ?প্রশ্নটা আসা স্বাভাবিক, আমি মূলত দুটি কারণেই ওকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে চাই। প্রথম কারণটা হলো, আমি যখন ওকে আমার বাইকে চাপিয়ে নিয়ে যাই কোথাও তখন ও এমন ভাবে আমাকে জড়িয়ে লেপটে থাকে যেটা আমার খুবই পছন্দের। জাস্ট ভাবতে পারি না। ও এমন ভাবে আমাকে আগলে রাখে যে যমরাজ কেন যমরাজের পিতৃ দেব এসেও আমাকে কিছুই করতে পারবে না। ও নিজেকে পুরো মাত্রায় সমর্পিত করে আমাকে রক্ষা করে চলে। বর্তমানের যুগে যেটা একদমই অকল্পনীয়। 

আর দ্বিতীয় কারণটা ভারী অদ্ভুত এবং ভীষণই আমার পছন্দের। ধরুন আমি যখন কোন রেস্টুরেন্টে ওকে নিয়ে বিরিয়ানি খেতে যাই তখন খুবই মজার কান্ড ঘটে। কস্তুরী কখন যে এক প্লেট বিরিয়ানি খেয়ে ফেলে সেটা আমি বুঝতেই পারি না । জাস্ট টেরিফিক। আমি যখন হাফপ্লেট বিরিয়ানি খেতে গিয়ে দম বের করে ফেলি ও তখন আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আমার প্লেটের অর্ধেকটার বেশি বিরিয়ানি খেয়ে ও আমাকে সাহায্য করে। এই জিনিসটা আমি খুবই পছন্দ করি। আর যার জন্য ওকে খুবই  শ্রদ্ধা করি। অতএব কস্তুরীই আমার ফাইনাল জীবনসঙ্গিনী । আপনাদের মতামত কি দয়া করে কমেন্ট বক্সে লিখে জানাবেন। 👩👩

ডাক্তার কাজল কুমার বক্সী
বগুলা নদীয়া
১০/৭/২০২৫






No comments:

Post a Comment

তোমার কাছে

🎕🎕  তোমার কাছে বসবো নাতো আর, এই কথাটাই বলছি বারং বার। আমের মুকুল যতই পড়ুক ঝরে-- যতই হানো কঠিন তিরস্কার।              তোমার কাছে বসবো নাতো ...