Friday, April 16, 2021

ডুব

ডুব

ডাঃ কাজল কুমার বক্সী (এইচ,এম, ও)

ডুব  দিয়েছে  গোল সূর্যি🌄🌅

ডুব দিয়েছে পান  কৌড়ি,

ঘোমটা টেনে  কুসুম রঙের

বসে আছে  জুঁই বাউড়ি।





ডুব দিয়েছে হাঁসের দল🦆🦆🦆

ডুব দিয়েছে সোনা মানিক,

ছায়ার কোলে মাছের খেলা

সবুজ ডালে গাঙ্গের শালিক।🐦🐦🐦🐦


🐸🐸🐸🐸ডূব দিয়েছে কোলা ব্যাঙ

ডুব দিয়েছে হলদে সাপ,🐍🐍🐍

একটা শালুক ভাসছে দেখি

মাছ রাঙ্গাতে দিচ্ছে  ঝাঁপ।🐦


ডুব দিয়েছে রাতের চাঁদ🌛🌙

ডুব দিয়েছে হাজার তারা,

টলটলে জল একটা পুকুর

হরেক রকম ছন্দে ভরা।🌞🌞🌞🌞





1 comment:

  1. শুভ সকাল। শুভ নব বর্ষ। সবাইকে ভালোবাসা,শুভেছছা ও প্রণাম।

    ReplyDelete

অভিসার   ডাক্তার কাজল কুমার বক্সী 👩👩অভিসারে বেরোলেই দমকা ঝড় বয়,  বৃষ্টি পড়ে পিট -পিটিয়ে।  লাজুক নত ফুল পাতা নুইয়ে থাকে,  নিস্তেজ সন্ধ...