হাজারো মানুষের দুঃখ কথা শুনতে শুনতে
আমার কালশীটে পড়া আট পৌরে বেদনার আলেখ্য
তোমাকে বলা হয়নি কখনো।
প্রকৃতির অমোঘ নিয়ম ছন্দে
বড় বড় দুঃখের যাঁতা কলে
নিজের হাঁ-হুতাশ পিষে মরে অজান্তে।
এক চিলতে ভাঙ্গা ঘরের দরজা দমকা হাওয়ায় খুলে গেলে
সার বেধে শীর্তাত মানুষের দল ঢুকে পড়ে
সকালের তাপ জড়ানো আলোর খোঁজে ।
মনো বেদনার শির শিরানি হাওয়ার ঢেউ
চিরকাল হলুদ পাতা ঝরায় জঙ্গলে জঙ্গলে।
অকালের বৃষ্টি নামায় শহরের কানা গলিতে গলিতে।
কাঁঠাল চাঁপা ফুল গাছটা সবে একটু একটু করে
আনন্দে সুবাস ছড়াতে শুরু করেছে আনমনে
রাতের শিঁউলিও কম যায় না।
এমন সময় দুঃখরা দল বেধে চাঁদা তুলে
আনন্দের পিকনিকে মেতে ওঠে
সে কথাতো তোমাকে বলা হয়নি আজও।
ডাঃ কাজল কুমার বক্সী
বগুলা , নদিয়া,
৮.১০.২০২৬

No comments:
Post a Comment