😀😀 বুকুনের নেই কোনো দামি মটোর সাইকেল,
পকেটে গার্ল ফ্রেন্ডের লিস্টও থাকে না।
সে পড়াশোনা করে,ছবি আঁকে,গান করে,
বুকুন ভালো ছেলে ,বাজে বকেনা।
সবাই বলে ' ও বড়ো ডাক্তার হবে কিংবা নাম করা বিজ্ঞানী''
ওর মা কিন্তু বলে '' বুকুন ভালো মনের মানুষ হোক''
কালের গতিতে দিন যায়, বছর যায় বারে বারে
ফুলে ফুলে ভরে যায় চেনা শহরের অশোক।
বুকুন বর্তমানে বিখ্যাত কলেজের এক গবেষক।
কিন্তু ভারী দুঃখ বাবা, জেঠু, কাকার ও পাড়ার সবার।
ওর নাকি গবেষনার বিষয় একদম অন্য রকম,
সব রকম দুর্নীতি নিরাময়ে ভ্যাকসিন আবিস্কার।
বুকুনের কোনো হেল-দোল নেই ওই সব নিয়ে
মানুষের জন্য বড় দায়িত্ব রয়েছে তাঁর কাঁধে।
তবে অনেক প্রচেষ্টার পর সাফল্য এলো এক দিন,
নুতন ভ্যাক্সিন আবিষ্কার হলো দুর্নীতি রোধে ।
সবাই ধন্য ধন্য করতে লাগলো বুকুন কে নিয়ে
কিছু দিনের মধ্যেই গবেষক হয়ে পড়লো হতাশ।
দেশের মানুষই ওই ভ্যাকসিন নিতেই চাইলোনা কখনো,
তাইতো দেশে এখনো রয়েছে বিষাক্ত বাতাস।👩👩
ডাঃ কাজল কুমার বক্সী
বগুলা, নদিয়া
২/১০/২৫
No comments:
Post a Comment