🐦🐦জল ময়ূরের লম্বা পাও
ডানার নীচে লুকিয়ে ছাও।
পদ্ম পাতায় টল-টলে জল
বাঁধা আছে কাঠের নাও।
মাছ রাঙ্গার আলতা ঠোট
ছোঁ-মেরে খায় জ্যান্ত মাছ।
শালুক ফোটে দিনের বেলা
পুকুর ঘিরে সবুজ গাছ।
তিলে ঘুঘু ডাকছে কেবল
ঘাড় ফুলিয়ে গায়ের পথে।
ধূসর রঙের পালক গুলো
কালো-সাদা ফোঁটা সাথে।🐓🐓
উঠোনে গলা-ফোলা ছাতারে
খাবার খোঁজে ,ঝগড়া করে।
ধূলোর রঙ্গে রাঙ্গিয়ে নিয়ে
দল বেধেই আসবে ঘরে।
হাজার পাখি আমার দেশে
হারায় কেনো এমনি করে?
যার চোখেতে মায়ার খেলা
তাকেই তুমি মারছো তীরে।🠊🠊
ডাঃ কাজল কুমার বক্সী
বগুলা , নদিয়া, পশ্চিম বঙ্গ
২১/৯./২০২৫

No comments:
Post a Comment