Followers

Tuesday, July 7, 2026

ঘর বেঁধেছি

এই নদী তুই কেমন করে বইতে থাকিস!
রোজই দেখি একটা করে গল্প বলিস।

বটের ছায়ায় ওই যে দেখি পাথর সিঁড়ির ঘাট,
হাজার মানুষ নাইতে আসে ধন্য হলো পাট।

নিত্য -নতুন কষ্ট নিয়ে একলা চলিস ,
তোকেই নিয়ে কত মানুষ করছে নালিশ।

তোরই সাথে ঘর বেঁধেছি বলতে পারিস,
দুঃখ -সুখে থাকবো মিলে এইটা জানিস।

বালির চরায়  হারিয়ে গেছে মনের মানুষ,
আগুন জ্বেলে উড়িয়ে দিলাম রঙ্গিন ফানুস।



ডাঃ কাজল কুমার বক্সী
বগুলা, নদিয়া,
৭/৭/২০২৬







No comments:

Post a Comment

আলতা পায়ে পায়ে

তোমার শান্ত কথায় ঝুমকো লতা দোলে,  বৃষ্টি ঝরানো আকাশে সন্ধা তারারা মিট মিটিয়ে জ্বলে।  হাজার শব্দ মালার ফুল ঝুরিতে গন্ধরাজ লেবুর সুবাস ছড়ায...