Wednesday, June 25, 2025

হেতাল বনে

 গা ছমছম  হেতাল বন, 

মনের ভিতর উচাটন। 

ডোরাকাটা বাঘের ছাও

তোমরা যদি দেখতে পাও

তবেই ভিড়াই কাঠের নাও। 


হেতাল গাছের ভিতর থেকে

কি দেখা যায় খাড়ির বাঁকে? 

বাঘ নয় তো? নাকি অন্য কিছু? 

এগিয়ে চলো নৌকা পিছু, 

দেখতে পেলাম ভোঁদড় কিছু। 


এইরে! লাফ দিয়েছে বাঘের বাপ, 

ভয়ে পালায় দাড়াস সাপ। 

এক লাফেতেই  নদীর ওপার, 

মাখলো  কাদা, ভিজলো গতর

ভয়েই  থাকে নীথর চর। 


সুন্দর বনের কুমিরগুলো

অলস ভারি ,খাওয়ার নূলো। 

শুয়ে কাটায় খাড়ির চরে। 

চোখ বুজে রয় ঘাপটি মেরে

সুযোগ পেলেই কাঁকড়া ধরে। 


সুন্দরী ,গরান ,গেওয়া, মৌমাছি

এদের নিয়েই আমরা আছি। 

ওই দেখা যায় কুমিরমারি

মেঘে মেঘে আকাশ ভারি

একলা পথে বাপ হারানো ফুলকুমারী।


ডাক্তার কাজল কুমার বক্সী

বগুলা ,নদীয়া২৫/৬/২০২৫






Wednesday, June 18, 2025

হাসনুহানা

💮💮  এইতো সেদিন বললে" ভালোবাসি"

আবার আজকেই বললে" ভুল করেছি"

বৃষ্টিতে ভিজে ভিজে সেই তো আবার  জানালে দারুণভাবে হেরে গেছো তুমি। 

আমি তো দিয়েছিলাম তোমাকে একটি হাসনুহানা গাছ। 

তাতে বুঝি ফুল ফোটে নি একটাও? 

সুগন্ধিতে ভরিয়ে দেয় নি প্রাণ কখনো? 

 শান্তির ঘুম এনে দিয়েছে ছোট ছোট সাদা হাসনুহানা তোমাকে। 

আমাকে ভুলে গেলেও চলবে হাজারো ব্যস্ততায়। 

কিন্তু ভালোবাসো হাসনুহানাকে, 

আমিও তো চাই হাসনুহানাকে একান্তে। 

ডাক্তার কাজল কুমার বক্সী

বগুলা, নদীয়া

১৮/৬/২০২৫🥀🥀💮

Saturday, June 7, 2025

যেমন করে

 যেমন ফোটে আকাশমনি

যেমন ফোটে সাঝের তারা

যেমন ফোটে আতশবাজি

তেমনি ফুটুক শৈশব। 


যেমন হাসে চন্দ্রমুখী, 

যেমন হাসে রোদের ছটা, 

যেমন হাসে ফোকলা দাঁতী, 

তেমনি হাসুক কৈশোর। 


যেমন ছোটে কাজের মাসি, 

যেমন ছোটে অফিস বাবু, 

যেমন ছোটে হাওয়াই গাড়ি, 

তেমনি ছুটুক যৌবন। 


যেমন রাঙ্গায় পটের ছবি, 

যেমন রাঙায় অস্তরাগ, 

যেমন রাঙ্গায় পলাশ বিথী, 

তেমনি রাঙাক সুখের ঘর। 


যেমনি ঝরে শুকনো পাতা, 

যেমনি ঝরে উল্কা রাশি, 

যেমনি ঝরে পাহাড় ঝরা, 

তেমনি ঝরুক জীবন ভর। 

ডাক্তার কাজল কুমার বক্সী

বগুলা,নদীয়া

7/6/25








তোমার কাছে

🎕🎕  তোমার কাছে বসবো নাতো আর, এই কথাটাই বলছি বারং বার। আমের মুকুল যতই পড়ুক ঝরে-- যতই হানো কঠিন তিরস্কার।              তোমার কাছে বসবো নাতো ...