Monday, August 18, 2025

লুচি

রুটি গোল  লুচি গোল

গোল হাতের বালা।

খাওয়া নিয়ে গন্ডগোল

গোল কাঁসার থালা।😚😚


🍂🍂পাতা সরু গাছ সরু

সরু জলের নালা।

সরু সূঁচ সরু সুতো

সরু চিকন কালা।


👀👀বাঁকা পথ বাঁকা নদী

হাজার বাঁকা কথা।

বাঁকা রেখা বাঁকা দৃষ্টি

বাঁকা গল্পগাথা।


খাটো পথ খাটো জামা

খাটো মানুষ ভোলা।

খাটো দরজা খাটো ঘর

খাটো মেয়ের গলা।


✍✍লম্বা হাত লম্বা চুল

লম্বা গাছের ছায়া।

লম্বা চিঠি লম্বা স্বপ্ন

লম্বা ছুটির মায়া।


চৌকো বাক্স  চৌকো জমি

চৌকো টেবিল পাতা।

চৌকোণাতে চৌকো খুঁটি

চৌকো চালে লতা।𐳱𐳱


ডাঃ কাজল কুমার বক্সী

বগুলা ,নদীয়া , পশ্চিম বঙ্গ

১৮/৮/২০২৫






Saturday, August 16, 2025

স্বাধীনতা

🚩🚩বিবর্ণ আর হতাশার পথ বেয়ে
উজ্জ্বল স্বাধীনতা আসে আমাদের দুয়ারে। 

অদম্য সুখের সমৃদ্ধির বেড়াজাল ছিড়ে
মানুষ পথে নেমেছে আজও প্রতিবাদে। 

প্রতিহিংসার মৃত্যু লাশ বয়ে যায় খরস্রোতা নদে, 
স্বাধীনতা  গায়েব হতে শেখায় না ,মুক্তির পথ খোঁজে। 

ভোরের সকালে গুম হয়ে যায় শিশু কিংবা মেয়ে, 
স্বাধীনতার পতাকা ধরবে না আর তারা, এই দিনে। 

স্বাধীনতায় উড়তে থাকে লম্বা ডানাওয়ালা সমুদ্রের পাখি, 
 মাসের শেষে কিছু টাকা নিয়ে, আমরা বেশ ভালো আছি। 

ডাক্তার কাজল কুমার বক্সী
বগুলা পূর্ব পাড়া, নদিয়া পশ্চিম বঙ্গ


১৬/৮/2025






Sunday, August 10, 2025

যদি ভাসতে পারো ।

☁☁ অজানা কোনো মেঘের মতো ভাসতে পারো যদি

তবেই তোমায় দিতে পারি এক নির্জনতার নদী। 


সপ্ত চূড়ার পাহাড় থেকে যখন আলোর স্রোত বয়

তোমার সঙ্গে ভাসবো না হয় ,ঘুরবো ভুবনময়। ⛅⛅


☱যদি পদ্ম পাতার সবুজ হয়ে ভাসতে পারো জলে, 

তবেই তোমায় আসতে দেব এই পাহাড়তলীর ঝিলে। 


লক্ষ্য হীরের দ্যুতি আর নিচে রঙিন নুড়ির ছবি, 

তোমার সঙ্গে ডুবতে রাজি আড়াল হলে রবি। 


ভাসতে পারো যদি নরম শিমুল তুলোর মতো, 

তবেই তোমায় দেবো হাজার ঘুড়ির সুতো। 🪁🪁


রং জড়ানো স্বপ্নগুলো ভিজে হাওয়ায় ওড়ে, 

ভাসতে ভাসতে হারিয়ে গেল নিশুত রাতের ঝড়ে।

ডাক্তার কাজল কুমার বক্সী

বগুলা পূর্ব পাড়া, নদিয়া, পশ্চিম বঙ্গ

১০/৮/২০২৫






Sunday, August 3, 2025

সুখ এবং দুঃখ

 দুঃখ হারাতে

আরো বড় দুঃখের সন্ধানে যাই।

নিজের ভাঙ্গা-চোরা বেদনা তখন নিজেকে হারায়।


সুখ খুঁজতে

নেমে পড়ি আরো অনেক সুখের তল্লাশীতে।

আপন খুশি স্থান পায় নিখোঁজের তালিকায়।


সুখ এবং দুঃখ

ওরা যমজ দুই ভাই, বড্ড আদরের,

কখন আসে কখন যায় বোঝা দায়।

ডাঃ কাজল কুমার বক্সী

বগুলা, নদিয়া, পশ্চিম বং।

২/৮./২০২৫






তোমার কাছে

🎕🎕  তোমার কাছে বসবো নাতো আর, এই কথাটাই বলছি বারং বার। আমের মুকুল যতই পড়ুক ঝরে-- যতই হানো কঠিন তিরস্কার।              তোমার কাছে বসবো নাতো ...