Saturday, May 31, 2025

চাকরি হারা

👩👩 সুখ -দুঃখের চৌরাস্তায়

বিন্দি পিসির ঘর। 

বেড়ার ঘরে সূর্য ঢোকে

জল পড়ে ঝর ঝর।। 


মুড়ি ভাজে বস্তা বস্তা

ভাইঝি পড়ায় নিজে। 

আশা নিয়ে বুক বেধেছে

চাকরি নেবে খুজেঁ।। 


বিন্দি পিসির ললাট চালে

মুড়ির কদর ভারী। 

ভাইঝি থাকে সাথে-পিঠে

লড়াই থাকে জারি।।। 


নয়ন পড়ে একা একাই

গরম টিনের চাল। 

ফড় ফড়িয়ে মুড়ি ফোটে

আগুন শিখা লাল। 


নয়ন যেদিন কলেজ গেল

পিসির চোখে জল। 

মনের ভিতর খুশির হাওয়া

হারিয়ে গেল বল।। 


নয়ন যায় মাস্টারি তে

চাকরি গেছে জুটে। 

স্কুলে তে ছাত্র নেই

ক্লাস ঘরে ঘুটে।। 


বছর ছয়েক পরে সেদিন

জানতে পারে নয়ন। 

চাকরিটা তার চলে গেছে

হারিয়ে গেল স্বপন।। 👩👩

ডাক্তার কাজল কুমার বক্সী

বগুলা পূর্ব পাড়া

নদীয়া। 

31/5/2025











Thursday, May 29, 2025

রঙিন ঘুড়ি

 আছে তোমার শান বাধানো বকুলতলা । 

সুগন্ধ বয়ে যায় সারাবেলা, 

আমার কিন্তু নেই অবকাশ সেখানে বসবার। 


তোমার আছে চৌকো ছাদ বাগান । 

রোদ আর হাসির লুটোপুটি চলে, 

আমার সামর্থ্য নেই উপরে উঠবার। 


কাঠগোলাপের শুভ্রতাও আছে তোমার। 

সারা উঠোন জুড়ে ছড়ানো ফুল, 

আমার কিন্তু ইচ্ছা নেই ওগুলো কুড়াবার। 


তোমার আছে ছোট্ট আরেকটি পুকুর। 

শালুক ফোটে, মাছরাঙ্গা এসে বসে, 

আমার কিন্তু খেয়াল নেই ফিরে তাকাবার। 


তোমার পৃথিবীতে যা যা আছে, 

সবই দামি এবং মোহ ময়। 

আমার কিন্তু নেই কিছু হারাবার। 


তোমার আছে সৌন্দর্য আর গলায় সুর। 

 সারা বাড়ি ঝরে পড়ে সুখ, 

আমার কিন্তু মন নেই গান গাইবার। 


তোমার বারান্দা আছে, বেতের চেয়ার ও রয়েছে

বিকেলে চায়ের উষ্ণতার ছোঁয়া লাগে, 

আমার কিন্তু ইচ্ছ নেই  চুমুক দেওয়ার। 


তোমার আছে হাজারো রঙিন স্বপ্ন । 

সদর দরজায় রঙিন বেগনভেলিয়া ঝুঁকে ঝুঁকে পড়ে, 

আমার কিন্তু নেই বাসনা ছুয়ে  দেখবার। 


তাহলে আমার আছেটা কি? 

আছে বিনি সুতোয় বাঁধা একটি রঙিন ঘুড়ি, 

কারণে-অকারণে যাকে ওড়াই সহস্র বার। 

ডাক্তার কাজল কুমার বক্সী

বগুলা, নদীয়া

29/5/2025




 



 








তোমার কাছে

🎕🎕  তোমার কাছে বসবো নাতো আর, এই কথাটাই বলছি বারং বার। আমের মুকুল যতই পড়ুক ঝরে-- যতই হানো কঠিন তিরস্কার।              তোমার কাছে বসবো নাতো ...