Thursday, June 23, 2022

পুরাতন

👫ঘাম হয়ে ঝরে পড়ে নোনা শোক

তেতো মধু  খোঁজে ভোরের মৌমাছি।

ভীতু জীবন বেছে নেয় অনাচারির ভোগ।


ভিজে পাতায় পাতায় চাদেঁর নকল আলো,

পরব লেগেছে ন্যাড়া পাহাড় চূঁড়োয়।

কামাতুর শরীর উষ্ণতায় একাকী জড়সড়।


ভরা সংসার নিয়ে কাশ্মীরে পুরাতন প্রেমিক,

বরফ গলে গলে বেরিয়ে আসে স্মৃতির কঙ্কাল।

চলন্ত রোপওয়েতে বিপরীতে হারায় দুজনে দুদিক।👫




DR. KAJAL KUMAR BAKSHI(H.M.O)

BAGULA, NADIA,W.B

 











তোমার কাছে

🎕🎕  তোমার কাছে বসবো নাতো আর, এই কথাটাই বলছি বারং বার। আমের মুকুল যতই পড়ুক ঝরে-- যতই হানো কঠিন তিরস্কার।              তোমার কাছে বসবো নাতো ...