HOMOEOPATHIC MEDICAL OFFICER OF AYUSH, INDIA. AMATEUR ABOUT PHOTOGRAPHY AND OTHERS.
Followers
Saturday, August 16, 2025
স্বাধীনতা
Sunday, August 10, 2025
যদি ভাসতে পারো ।
☁☁ অজানা কোনো মেঘের মতো ভাসতে পারো যদি
তবেই তোমায় দিতে পারি এক নির্জনতার নদী।
সপ্ত চূড়ার পাহাড় থেকে যখন আলোর স্রোত বয়
তোমার সঙ্গে ভাসবো না হয় ,ঘুরবো ভুবনময়। ⛅⛅
☱যদি পদ্ম পাতার সবুজ হয়ে ভাসতে পারো জলে,
তবেই তোমায় আসতে দেব এই পাহাড়তলীর ঝিলে।
লক্ষ্য হীরের দ্যুতি আর নিচে রঙিন নুড়ির ছবি,
তোমার সঙ্গে ডুবতে রাজি আড়াল হলে রবি।
ভাসতে পারো যদি নরম শিমুল তুলোর মতো,
তবেই তোমায় দেবো হাজার ঘুড়ির সুতো। 🪁🪁
রং জড়ানো স্বপ্নগুলো ভিজে হাওয়ায় ওড়ে,
ভাসতে ভাসতে হারিয়ে গেল নিশুত রাতের ঝড়ে।
ডাক্তার কাজল কুমার বক্সী
বগুলা পূর্ব পাড়া, নদিয়া, পশ্চিম বঙ্গ
১০/৮/২০২৫
Sunday, August 3, 2025
সুখ এবং দুঃখ
দুঃখ হারাতে
আরো বড় দুঃখের সন্ধানে যাই।
নিজের ভাঙ্গা-চোরা বেদনা তখন নিজেকে হারায়।
সুখ খুঁজতে
নেমে পড়ি আরো অনেক সুখের তল্লাশীতে।
আপন খুশি স্থান পায় নিখোঁজের তালিকায়।
সুখ এবং দুঃখ
ওরা যমজ দুই ভাই, বড্ড আদরের,
কখন আসে কখন যায় বোঝা দায়।
ডাঃ কাজল কুমার বক্সী
বগুলা, নদিয়া, পশ্চিম বং।
২/৮./২০২৫
Tuesday, July 29, 2025
একটি তো নয়
🐦🐦একটি তো নয়...
দুটি শালিক
ভিজছে সারা বেলা।
বেলের পাতায় নিমের পাতায়
বৃষ্টি পড়া খেলা।
একটি তো নয়...
তিনটে ছাতার
সকালবেলায় আসে।
মাটির দাওয়ায় কিচিরমিচির
চিক চিকানি ঘাসে। 🐦🐦🐦
🐦🐦🐦🐦একটি তো নয় ....
চারটি দোয়েল
তারের উপর বসা।
কালো সাদা এক শরীরে
জল ছেটানো নেশা।
একটি তো নয়...
পাঁচটি ফিঙ্গে
লেজ নাড়িয়ে চলে।
কালোর মধ্যে কালো চোখ
সোনা মানিক দোলে। 🐦🐦🐦🐦🐦
একটি তো নয়....
ছয়টি কাক
নোংরা সাফাই করে।
ঘুম ভেঙে যায় ডাকের চোটে
বন্ধু বলি তাকে।
একটি তো নয়...
সাতটি চড়াই
দেখা পাওয়াই ভার ।
ধানের গোলা হারিয়ে গেছে
সুখ নেই কো আর ।🐦🐦🐦🐦🐦🐦🐦
🦜🦜🦜🦜🦜🦜🦜🦜একটি তো নয়
আটটি টিয়া
ওই দেখা যায় দূরে।
দালান ঘরে বাসা তাদের
মেঘ এসেছে ঘিরে।
একটি তো নয়
নয়টি হাঁস
দাঁড়িয়ে পুকুর পাড়ে ।
আধার সরে রোদ উঠেছে
গঙ্গা ফড়িং ওড়ে। 🦆🦆🦆🦆🦆🦆🦆🦆🦆
ডাক্তার কাজল কুমার বক্সী
বগুলা পূর্ব পাড়া, নদিয়া, পশ্চিম বঙ্গ
২৯/৭/২৫
Tuesday, July 22, 2025
ঘরের ছেলে
👦🤵 খুনের পর খুন।
তারপরে আবারো খুন।
রক্ত মিশে যায় আদি গঙ্গার জলে,
বৃষ্টি পড়লেই রাস্তা পরিষ্কার।
আইন তো আইনের পথেই চলে,
তবু কোল ফাঁকা থাকে আজও।
ঘরের ছেলে ঘরে আসেনি এখনো।
দাবানল থেমে যায় ইঙ্গিতে,
প্রতিবাদের ছেলেরা ঘরে ফেরে না কখনো। 👥
ডাক্তার কাজল কুমার বক্সী
বগুলা, নদীয়া, পশ্চিম বঙ্গ
২২/৭/২৫
Thursday, July 17, 2025
যেতে বললে
যেতে বললেই তো আর যাওয়া যায় না।
কুয়াশার চাদর সরিয়ে, রাস্তা খুঁজে খুঁজে
পাহাড়ের গায়ে ভাসা ভাসা মেঘ ছুঁয়ে ছুঁয়ে
ঝুম চাষের সবুজ দুই হাতে নিয়ে নিয়ে
তবেই তো বসা যায় চেনা নদীটির পাড়ে।
যেতে বললেই তো আর যাওয়া যায় না।
ছবি তুলে তুলে ,হাতির পিঠে দুলে দুলে
তোমাকে না হয় ভুলেই যাব হঠাৎ পলে পলে।
রোদের ছটায় হাসুক পাহাড় আকাশ নীলে নীলে।
দলে দলে প্রজাপতি খেয়াল খুশি ওড়ে।
যেতে বললেই তো আর যাওয়া যায় না।
চায়ের পাতায় বৃষ্টি পড়ে সোহাগ দিয়ে দিয়ে।
হারাই যদি উল্টো পথে বনের ছায়ে ছায়ে
ময়ূর পালক কুড়িয়ে নেবো, চলবো পায়ে পায়ে।
তোমাকে না হয় খুঁজবো তখন হাজার লোকের ভিড়ে।
যেতে বললে তো আর যাওয়া যায় না।
কত রকম পাখি ডাকে বনের মাঝে মাঝে,
সারা সকাল ব্যস্ত থাকে কেবল নিজে নিজে।
তুমি না হয় ভুলেই থেকো হাজার কাজে কাজে।
হাওয়ায় হাওয়ায় কেবল দেখি রঙিন ওড়না ওড়ে।
যেতে বললেই তো আর যাওয়া যায় না।
তবুও তো আসছি আমি কেবল ছুটে ছুটে।
আশার আলো জ্বালাই নদীর তটে তটে,
সবজি বেঁচে পাহাড়ী মেয়ে গ্রামের হাটে হাটে।
ওই তো দেখি হঠাৎ করে তোমার ছোট্ট কুঁড়ে।
ডাক্তার কাজল কুমার
বগুলা, নদীয়া,
১৭/৭/২০২৫
Thursday, July 10, 2025
কস্তুরী
💋💋 দীর্ঘকাল অনেক ভেবেচিন্তে মনে হল কস্তুরীই একমাত্র প্রকৃত জীবনসঙ্গিনী হতে পারে। আমার এই পূতিময় জীবনে সুগন্ধ এনে দিতে পারে কেবল কস্তুরী। আপনারা যদি জিজ্ঞাসা করেন কেন আমি কস্তুরীকে এত ভালোবাসি,কেনই বা ওকে এত পছন্দ করি ?প্রশ্নটা আসা স্বাভাবিক, আমি মূলত দুটি কারণেই ওকে জীবনসঙ্গিনী হিসেবে পেতে চাই। প্রথম কারণটা হলো, আমি যখন ওকে আমার বাইকে চাপিয়ে নিয়ে যাই কোথাও তখন ও এমন ভাবে আমাকে জড়িয়ে লেপটে থাকে যেটা আমার খুবই পছন্দের। জাস্ট ভাবতে পারি না। ও এমন ভাবে আমাকে আগলে রাখে যে যমরাজ কেন যমরাজের পিতৃ দেব এসেও আমাকে কিছুই করতে পারবে না। ও নিজেকে পুরো মাত্রায় সমর্পিত করে আমাকে রক্ষা করে চলে। বর্তমানের যুগে যেটা একদমই অকল্পনীয়।
তিন সত্যি
বলেছিলে তিন সত্যির ভালোবাসা দেবে আমাকে, তার পরেই পড়ন্ত বিকেলের আলো মুছে হঠাৎই হারালে কোথাও। পান কৌড়ির ডুব সাঁতারে কোন অতলের পাতাল ...
-
বলেছিলে তিন সত্যির ভালোবাসা দেবে আমাকে, তার পরেই পড়ন্ত বিকেলের আলো মুছে হঠাৎই হারালে কোথাও। পান কৌড়ির ডুব সাঁতারে কোন অতলের পাতাল ...
-
পথ ডাঃকাজল কুমার বক্সী(এইচ,এম,ও) ঢাউশ রাস্তাটা বড্ড সুন্দর বানিয়েছোতো হে রাজন, কঠিন কালো পিঠ বেয়ে চলে শবের শকট।নিস...
-
প্রত্যাশা🍂🌼 ডাঃ কাজল কুমার বক্সী (এইচ,এম, ও ) ভালো না লাগার নিঃসঙ্গ রাত্রিরা, কালো বোরখায় ঢেকেছে মুখ। ঘুম চলে গেছে খিড়...
-
এই চেনা পোড়া শহরটা উথাল-পাথাল হলে বর্ষার ভ্রুক্ষেপ থাকেনা কোনো ক্ষণে। সে উদ্দাম আনাবিল আনন্দে মাথা ভাঙ্গায়, চূর্নীতে জল ছেটানোর খেলায় ...
-
গান ডাঃ কাজল কুমার বক্সী সেই যে তোমাকে গান শুনিয়ে ছিলাম, ক্লান্ত মানুষের ভীড়ে ফিরতি পথে ট্রেনের কামরায়। যখন সরষেরা হলদ...
-
ডুব ডাঃ কাজল কুমার বক্সী (এইচ,এম, ও) ডুব দিয়েছে গোল সূর্যি🌄🌅 ডুব দিয়েছে পান কৌড়ি, ঘোমটা টেনে কুসুম রঙের বসে আছে জুঁই বাউড়ি। ডুব দিয়েছ...
-
বাংলা নদী নালা,খাল বিল বাঁওড় এর প্রাচুর্যে বরাবরই প্রানবন্ত।প্রতিটি জলাশয়ই তার ভিন্ন ভিন্ন মাধুর্যে চিরসজীব।সে কখনো শীতের কুয়াশায় একাকি...
-
লাল পুকুর ডাঃ কাজল কুমার বক্সী হঠাৎ দেখি লাল পুকুরে জল শুকিয়ে কাঠ, ঝাঁকড়া মাথায় তালের সারি সবুজ ভরা মাঠ। গুগ্লি খোঁজে চুনা মান্ডি আপন মনে ...







